স্কুল-কলেজে পরিচ্ছন্নতা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন ও সুশোভিত রাখতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এই কমিটি তৈরি করা হয়েছে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চোধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। এটি শুধু ঈদের পরের জন্য নয়, বরং সারা বছর ধরে চলমান রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পাঁচটি নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ঈদুল ফিতর ২০২৬-এর ছুটির পর ক্লাস শুরুর আগে ক্যাম্পাস পরিষ্কার করা। প্রতিদিনের পরিচ্ছন্নতার তদারকি বাড়ানো এবং প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে উৎসাহিত করতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

স্কুল-কলেজে পরিচ্ছন্নতা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন ও সুশোভিত রাখতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এই কমিটি তৈরি করা হয়েছে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চোধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। এটি শুধু ঈদের পরের জন্য নয়, বরং সারা বছর ধরে চলমান রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পাঁচটি নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ঈদুল ফিতর ২০২৬-এর ছুটির পর ক্লাস শুরুর আগে ক্যাম্পাস পরিষ্কার করা। প্রতিদিনের পরিচ্ছন্নতার তদারকি বাড়ানো এবং প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে উৎসাহিত করতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…