স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় খুশি আসিফ নজরুল, দিলেন ধন্যবাদ
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ গ্রহণের ঘোষণার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ও অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা বা ইনডেমনিটি দেওয়ার অধ্যাদেশটি মেনে নেবে সরকার। মঙ্গলবার সকালে সংসদ ভবনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নাম পাল্টানো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুরনো নাম ফিরিয়ে আনার অধ্যাদেশও গ্রহণ করা হবে। এর আগে দিনের শুরুতে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটির বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ২ এপ্রিলের মধ্যে এই কমিটিকে সংসদে প্রতিবেদন জমা দিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই ইতিবাচক বক্তব্যের প্রেক্ষিতে বিকাল ৫টা ৪৮ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ নজরুল লেখেন, আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকার। ধন্যবাদ বিএনপি সরকারকে। উল্লেখ্য, জ্যেষ্ঠ নেতা জয়নুল আবেদীনকে সভাপতি করে গঠিত ওই কমিটিতে মির্জা আব্বাস ছাড়া বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
শারদীয় দুর্গাপূজায় সার্বক্ষণিক প্রস্তুত বিজিবি, গুজব এড়িয়ে চলার আহ্বান
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই সর্বোচ্চ ১৯৭
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের চেষ্টা চলছে
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন: এ্যানি
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই পুলিশ: বিজিবি
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় খুশি আসিফ নজরুল, দিলেন ধন্যবাদ
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ গ্রহণের ঘোষণার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ও অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা বা ইনডেমনিটি দেওয়ার অধ্যাদেশটি মেনে নেবে সরকার। মঙ্গলবার সকালে সংসদ ভবনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নাম পাল্টানো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুরনো নাম ফিরিয়ে আনার অধ্যাদেশও গ্রহণ করা হবে। এর আগে দিনের শুরুতে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটির বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ২ এপ্রিলের মধ্যে এই কমিটিকে সংসদে প্রতিবেদন জমা দিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই ইতিবাচক বক্তব্যের প্রেক্ষিতে বিকাল ৫টা ৪৮ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ নজরুল লেখেন, আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকার। ধন্যবাদ বিএনপি সরকারকে। উল্লেখ্য, জ্যেষ্ঠ নেতা জয়নুল আবেদীনকে সভাপতি করে গঠিত ওই কমিটিতে মির্জা আব্বাস ছাড়া বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
শারদীয় দুর্গাপূজায় সার্বক্ষণিক প্রস্তুত বিজিবি, গুজব এড়িয়ে চলার…
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই…
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের…
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন:…
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই…
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…