জনগণের প্রতি সদয় হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান কৃষিমন্ত্রীর
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে মানুষ যে স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নের দায়িত্ব এখন সবার। তিনি বলেন, গত ১৭ বছরের শাসনে মানুষ যেমন অতিষ্ঠ হয়ে পড়েছিল, তেমনি এখন আস্থা রেখেছে বর্তমান সরকারের ওপর। তাই জনসাধারণের সাথে ভালো ব্যবহার করে তাদের আস্থা ধরে রাখতে হবে।
সোমবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাধারণ মানুষের সাথে সদয় আচরণ করতে হবে। জাতীয়তাবাদী দলকে তাদের কর্মের মাধ্যমে জনগণের মন জয় করতে হবে। অতীতের স্বৈরাচারী আচরণ ভুলে গিয়ে মানুষ এখন নতুন আশা দেখছে। জনগণ ভালোবেসে ভোট দিয়েছে, তাই সেই ভোটের মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, ঈমানের দায়িত্ব হিসেবে তা পালন করতে চান তিনি। কুমিল্লাকে সুন্দর ও আধুনিক করে গড়ে তোলা সবার দায়িত্ব। এ সময় জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
জনগণের প্রতি সদয় হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান কৃষিমন্ত্রীর
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে মানুষ যে স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নের দায়িত্ব এখন সবার। তিনি বলেন, গত ১৭ বছরের শাসনে মানুষ যেমন অতিষ্ঠ হয়ে পড়েছিল, তেমনি এখন আস্থা রেখেছে বর্তমান সরকারের ওপর। তাই জনসাধারণের সাথে ভালো ব্যবহার করে তাদের আস্থা ধরে রাখতে হবে।
সোমবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাধারণ মানুষের সাথে সদয় আচরণ করতে হবে। জাতীয়তাবাদী দলকে তাদের কর্মের মাধ্যমে জনগণের মন জয় করতে হবে। অতীতের স্বৈরাচারী আচরণ ভুলে গিয়ে মানুষ এখন নতুন আশা দেখছে। জনগণ ভালোবেসে ভোট দিয়েছে, তাই সেই ভোটের মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, ঈমানের দায়িত্ব হিসেবে তা পালন করতে চান তিনি। কুমিল্লাকে সুন্দর ও আধুনিক করে গড়ে তোলা সবার দায়িত্ব। এ সময় জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…