দলীয় গোলমাল বরদাশত নয়, রাডারে নজর ফখরুলের

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৯:২৪ পিএম
দলীয় গোলমাল বরদাশত নয়, রাডারে নজর ফখরুলের

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতায় এসে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে মরিয়া হয়ে উঠেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। সোমবার ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, দলের পথ সোজা রাখতে হবে এবং তিনি সবার ওপর রাডার ফিট করে রেখেছেন।

এসময় ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যায় করলে কেবল পদ চলে যাবে না, আইনি ব্যবস্থাও নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির প্রভাবে তেল ও নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তেলের দাম নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও আইন নিজের হাতে তুলে নিয়ে বা পাম্প ভাঙচুর করে অস্থিরতা সৃষ্টি করলে তা ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতা হিসেবে গণ্য হবে এবং কঠোর হস্তে দমন করা হবে বলে জানান তিনি।

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানানোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কেউ যেন ধর্মের অপব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কৃষকদের জন্য ফ্যামিলি কার্ডের পরিধি বাড়ানো হচ্ছে এবং দেশে ২০ হাজার খাল খননের মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে বলে তিনি ঘোষণা দেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...