ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে রোগী দেখছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ
ঈদের ছুটি উপলক্ষে নিজ এলাকায় এসে ডাক্তারি পেশায় ফিরলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা গ্রামের পৈতৃক বাড়িতে বসে গতকাল রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এবং আজ সোমবার সকাল থেকে ফের রোগী দেখা শুরু করেন তিনি।
একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে মন্ত্রী জাহিদ হোসেন জানান, সকাল ১০টা থেকেই তার বাড়ির সামনে রোগীদের ভিড় জমে। সাধারণ সর্দি-কাশি ও জ্বরের রোগীর পাশাপাশি ক্যান্সার, ইউরোলজিক্যাল, নিউরোলজিক্যাল এবং হৃদরোগে আক্রান্ত জটিল রোগীরাও তার চিকিৎসা নিতে আসেন। তিনি বলেন, রাত তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে রোগী দেখেছেন এবং সকালে আবার তাদের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষার কথা বলে দিচ্ছেন।

গ্রামের সহজ-সরল মানুষদের সেবা দিতে পেরে খুশি বলে জানিয়েছেন তিনি। রোগীরা শুধু শারীরিক সমস্যা নয়, তাদের নানা সামাজিক সমস্যার কথাও তাকে জানাচ্ছেন এবং তিনি সেগুলো শুনে সমাধানের চেষ্টা করছেন। উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনের (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) সংসদ সদস্য ডা. জাহিদ হোসেন এয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে রোগী দেখছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ
ঈদের ছুটি উপলক্ষে নিজ এলাকায় এসে ডাক্তারি পেশায় ফিরলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা গ্রামের পৈতৃক বাড়িতে বসে গতকাল রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এবং আজ সোমবার সকাল থেকে ফের রোগী দেখা শুরু করেন তিনি।
একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে মন্ত্রী জাহিদ হোসেন জানান, সকাল ১০টা থেকেই তার বাড়ির সামনে রোগীদের ভিড় জমে। সাধারণ সর্দি-কাশি ও জ্বরের রোগীর পাশাপাশি ক্যান্সার, ইউরোলজিক্যাল, নিউরোলজিক্যাল এবং হৃদরোগে আক্রান্ত জটিল রোগীরাও তার চিকিৎসা নিতে আসেন। তিনি বলেন, রাত তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে রোগী দেখেছেন এবং সকালে আবার তাদের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষার কথা বলে দিচ্ছেন।

গ্রামের সহজ-সরল মানুষদের সেবা দিতে পেরে খুশি বলে জানিয়েছেন তিনি। রোগীরা শুধু শারীরিক সমস্যা নয়, তাদের নানা সামাজিক সমস্যার কথাও তাকে জানাচ্ছেন এবং তিনি সেগুলো শুনে সমাধানের চেষ্টা করছেন। উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনের (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) সংসদ সদস্য ডা. জাহিদ হোসেন এয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…