জ্বালানি সংকটে ২৫ ও ২৬ মার্চে আলোকসজ্জা করা যাবে না
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ২৬ মার্চ দেশব্যাপী সরকারি-বেসরকারি সব ভবনে আলোকসজ্জা বন্ধ থাকবে। একইসঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবসের রাতেও কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না।
গত ৮ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, বিদ্যমান জ্বালানি সংকট বিবেচনায় রেখে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাগুলোতে ২৫ মার্চ রাতে কোনো অবস্থাতেই বৈদ্যুতিক আলোকসজ্জা করা যাবে না। ২০২৬ সালের গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা সীমিত আকারে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

জ্বালানি সংকটে ২৫ ও ২৬ মার্চে আলোকসজ্জা করা যাবে না
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ২৬ মার্চ দেশব্যাপী সরকারি-বেসরকারি সব ভবনে আলোকসজ্জা বন্ধ থাকবে। একইসঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবসের রাতেও কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না।
গত ৮ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, বিদ্যমান জ্বালানি সংকট বিবেচনায় রেখে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাগুলোতে ২৫ মার্চ রাতে কোনো অবস্থাতেই বৈদ্যুতিক আলোকসজ্জা করা যাবে না। ২০২৬ সালের গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা সীমিত আকারে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…