দেশে বাড়ছে তাপমাত্রা, শিলাবৃষ্টির শঙ্কা জানাল আবহাওয়া অফিস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসন্ন পাঁচ দিন দেশব্যাপী ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তবে এই সময়ে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো বাতাসের সাথে বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

আরও পড়ুন

দেশে বাড়ছে তাপমাত্রা, শিলাবৃষ্টির শঙ্কা জানাল আবহাওয়া অফিস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসন্ন পাঁচ দিন দেশব্যাপী ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তবে এই সময়ে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো বাতাসের সাথে বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…