হঠাৎ বৃষ্টিতে ফিরে এলো শীত, কমছে তাপমাত্রা: জানাল আবহাওয়া অফিস

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ১:০৬ পিএম
হঠাৎ বৃষ্টিতে ফিরে এলো শীত, কমছে তাপমাত্রা: জানাল আবহাওয়া অফিস

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের প্রভাবে দেশে আবারও শীতের আমেজ ফিরে এসেছে। তাপমাত্রার হঠাৎ পতনের কারণে নগরবাসী থেকে শুরু করে সারাদেশের মানুষজন আগেই সরিয়ে রাখা শীতের পোশাক আবার বের করতে বাধ্য হচ্ছেন।

শুক্রবার বৃষ্টির পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। এর আগে গত বৃহস্পতিবার দেশের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। কিন্তু শনিবার রাজধানীর তাপমাত্রা ৩১ ডিগ্রি থেকে নেমে আসে ২৫ দশমিক ৭ ডিগ্রিতে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃষ্টির কারণে তাপমাত্রা হঠাৎ কমে শীতের অনুভূতি তৈরি হয়েছে। যদিও রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, তবে আগামী শনিবার উত্তরাঞ্চলে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...