বৃষ্টির পর ফের শীতের আমেজ, সোমবার কোথায় বৃষ্টি হতে পারে
দেশে গত দুই দিনের বৃষ্টিপাতের পর হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় আবারও শীতের আমেজ ফিরে এসেছে। ফলে আগেই সরিয়ে রাখা শীতের পোশাক বের করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। গত শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার দেশের বেশির ভাগ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও বৃষ্টির পর তা হঠাৎ নিচে নেমে আসে। রাজধানী ঢাকায় তাপমাত্রা ৩১ ডিগ্রি থেকে নেমে শনিবার ২৫ দশমিক ৭ ডিগ্রিতে দাঁড়ায়। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি এবং রোববার কক্সবাজারের টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃষ্টির কারণে তাপমাত্রা হঠাৎ কমে এসেছে, যার ফলে শীতের অনুভূতি ফিরে এসেছে। তবে রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। এদিকে সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
বৃষ্টির পর ফের শীতের আমেজ, সোমবার কোথায় বৃষ্টি হতে পারে
দেশে গত দুই দিনের বৃষ্টিপাতের পর হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় আবারও শীতের আমেজ ফিরে এসেছে। ফলে আগেই সরিয়ে রাখা শীতের পোশাক বের করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। গত শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার দেশের বেশির ভাগ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও বৃষ্টির পর তা হঠাৎ নিচে নেমে আসে। রাজধানী ঢাকায় তাপমাত্রা ৩১ ডিগ্রি থেকে নেমে শনিবার ২৫ দশমিক ৭ ডিগ্রিতে দাঁড়ায়। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি এবং রোববার কক্সবাজারের টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃষ্টির কারণে তাপমাত্রা হঠাৎ কমে এসেছে, যার ফলে শীতের অনুভূতি ফিরে এসেছে। তবে রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। এদিকে সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…