দুর্ঘটনার পর মহাসড়কে স্বয়ংক্রিয় সিগন্যাল বসানোর ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
২২ মার্চ ২০২৬ ১:৩৮ পিএম
দুর্ঘটনার পর মহাসড়কে স্বয়ংক্রিয় সিগন্যাল বসানোর ঘোষণা

কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ। রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি জানান, মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে দ্রুত স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে।

রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থলে যান মন্ত্রী। সেখানে তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ইতিমধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে। দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত প্রতিটি পরিবারকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার খরচ হিসেবে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকায় বা বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী।

পরে মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...