তারেক রহমানের পক্ষে পথশিশুদের ঈদ সামগ্রী দিলেন ছাত্রদল নেতা জাফর
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় সুবিধাবঞ্চিত এসব মানুষের মাঝে নতুন জামা-কাপড় তুলে দেন তিনি।
এসময় এইচ এম আবু জাফর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা সবাই ভালো করে ঈদ করি কিন্তু এই ছিন্নমূল মানুষগুলোর নতুন জামা কেনার সামর্থ্য নেই। তাই তারেক রহমানের নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

উপহার সামগ্রীর মধ্যে শিশুদের জন্য শার্ট-প্যান্ট, পুরুষদের জন্য লুঙ্গি এবং মহিলাদের জন্য শাড়ি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফারহান আরিফ, সায়রা চন্দ্রা চাকমা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা সাগর, রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমান এবং স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে পথশিশুদের ঈদ সামগ্রী দিলেন ছাত্রদল নেতা জাফর
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় সুবিধাবঞ্চিত এসব মানুষের মাঝে নতুন জামা-কাপড় তুলে দেন তিনি।
এসময় এইচ এম আবু জাফর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা সবাই ভালো করে ঈদ করি কিন্তু এই ছিন্নমূল মানুষগুলোর নতুন জামা কেনার সামর্থ্য নেই। তাই তারেক রহমানের নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

উপহার সামগ্রীর মধ্যে শিশুদের জন্য শার্ট-প্যান্ট, পুরুষদের জন্য লুঙ্গি এবং মহিলাদের জন্য শাড়ি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফারহান আরিফ, সায়রা চন্দ্রা চাকমা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা সাগর, রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমান এবং স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…