বাংলাদেশে সবার সমান অধিকার, সংখ্যালঘু নয় কেউ: কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশের সংবিধানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এ দেশে কাউকে সংখ্যালঘু বা ‘মাইনরিটি’ ভাবার কোনো সুযোগ নেই। সবাই সমান মর্যাদার অধিকারী।
শনিবার (২১ মার্চ) নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) উইমেন্স সোসাইটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এই ক্যাম্পের মূল প্রতিপাদ্য হলো ‘ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা’।
নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে নেত্রকোনা-১ আসনের এই সাংসদ বলেন, নারীরা যখন শিক্ষা ও নৈতিকতায় এগিয়ে যাবে, তখনই পরিবার ও রাষ্ট্রের প্রকৃত উন্নতি সম্ভব। উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশের দূতাবাসের সাথে যোগাযোগ স্থাপনের পরামর্শ দেন তিনি। এছাড়া আদিবাসীদের ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে জিবিসি নেতৃত্বের সাথে আলোচনার আশ্বাস দেন ডেপুটি স্পিকার।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

বাংলাদেশে সবার সমান অধিকার, সংখ্যালঘু নয় কেউ: কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশের সংবিধানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এ দেশে কাউকে সংখ্যালঘু বা ‘মাইনরিটি’ ভাবার কোনো সুযোগ নেই। সবাই সমান মর্যাদার অধিকারী।
শনিবার (২১ মার্চ) নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) উইমেন্স সোসাইটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এই ক্যাম্পের মূল প্রতিপাদ্য হলো ‘ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা’।
নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে নেত্রকোনা-১ আসনের এই সাংসদ বলেন, নারীরা যখন শিক্ষা ও নৈতিকতায় এগিয়ে যাবে, তখনই পরিবার ও রাষ্ট্রের প্রকৃত উন্নতি সম্ভব। উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশের দূতাবাসের সাথে যোগাযোগ স্থাপনের পরামর্শ দেন তিনি। এছাড়া আদিবাসীদের ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে জিবিসি নেতৃত্বের সাথে আলোচনার আশ্বাস দেন ডেপুটি স্পিকার।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…