বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত, জানুন সময়সূচি ও ইমামদের নাম

প্রাইম বার্তা অনলাইন
২০ মার্চ ২০২৬ ৩:১৭ পিএম
বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত, জানুন সময়সূচি ও ইমামদের নাম

আগামীকাল শনিবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। শুক্রবার (২০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এই তফসিল অনুমোদন করেছে।

মুসল্লিদের সুবিধার্থে জামাতগুলো সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাতে ইমামতির দায়িত্বে থাকবেন স্বনামধন্য ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নির্ধারিত ইমামদের মধ্যে প্রথম জামাতে থাকবেন মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয়তে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয়তে মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থতে মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা শহীদুল ইসলাম।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...