অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর ভারতীয়সহ ২ কারাবন্দির মৃত্যু
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর এক ভারতীয় নাগরিকসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন ভারতীয় নাগরিক পিন্টু কুমার (৩৪) এবং নেত্রকোনার বাসিন্দা হাসেম খা তালুকদার (৩৪)। হাসেম নেত্রকোনা সদরের রামপুর গ্রামের আব্দুস সালাম গনির ছেলে। অন্যদিকে ভারতীয় নাগরিক পিন্টু অলক কুমারের পুত্র।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারা কর্তৃপক্ষের নির্দেশে দুপুর ১টার দিকে অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে তারা কোন মামলায় গ্রেফতার হয়েছিলেন সে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পর্কিত খবর
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক আহত
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয় দুর্গাপূজা
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের জালে আটক…
নাশকতার মামলায় যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্যাংকক থেকে ঢাকায় মাদক পাচার: ৪ কেজি কুশসহ গ্রেফতার ভারতীয়…

আরও পড়ুন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর ভারতীয়সহ ২ কারাবন্দির মৃত্যু
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর এক ভারতীয় নাগরিকসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন ভারতীয় নাগরিক পিন্টু কুমার (৩৪) এবং নেত্রকোনার বাসিন্দা হাসেম খা তালুকদার (৩৪)। হাসেম নেত্রকোনা সদরের রামপুর গ্রামের আব্দুস সালাম গনির ছেলে। অন্যদিকে ভারতীয় নাগরিক পিন্টু অলক কুমারের পুত্র।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারা কর্তৃপক্ষের নির্দেশে দুপুর ১টার দিকে অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে তারা কোন মামলায় গ্রেফতার হয়েছিলেন সে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পর্কিত খবর
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক…
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয়…
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের…
নাশকতার মামলায় যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্যাংকক থেকে ঢাকায় মাদক পাচার: ৪ কেজি কুশসহ…