সদরঘাট দুর্ঘটনা: দুই লঞ্চের পারমিট বাতিল, তদন্তে ২ কমিটি

প্রাইম বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৬ ৪:৫৩ পিএম
সদরঘাট দুর্ঘটনা: দুই লঞ্চের পারমিট বাতিল, তদন্তে ২ কমিটি

রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নিয়েছে সরকার। এ ঘটনায় জড়িত দুটি লঞ্চের রুট পারমিট বাতিলের পাশাপাশি দুর্ঘটনার কারণ উদঘাটনে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এ সময় তিনি জানান, নৌপথে যেকোনো দুর্ঘটনাই অগ্রহণযোগ্য। তদন্তে দায়ী প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আহতদের উন্নত চিকিৎসা ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ যৌথভাবে দুটি তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ইসলাম এবং বিআইডব্লিউটিএর পরিচালক সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এই কমিটিগুলো গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় নৌপরিবহণ সচিব ড. নূরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও যোগ করেন, এই মর্মান্তিক ঘটনায় যারা দায়ী তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...