প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, দেশে প্রথমবারের মতো এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ বা আন্দোলন দেখা যায়নি। এর প্রধান কারণ হলো শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা। তিনি বলেন, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।
বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সরকারের সদিচ্ছা এবং জনপ্রতিনিধিদের সহযোগিতার কারণে এবার গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় নামতে হয়নি এবং যানজট এড়ানো গেছে। এছাড়াও বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ঈদের পর পুনরায় চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও সেখানকার বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সজাগ রয়েছে। তবে ওই অঞ্চলের পরিস্থিতি নিয়ে কিছু দুষ্কৃতকারী প্রবাসীদের পরিবারের সদস্যদের জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করছে। তিনি সবাইকে এই ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া বিদেশগামী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য আগামী মাস থেকে ভাষা ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা