বাড়ি ফেরার আকুতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ সৃষ্টি হয়েছে। যমুনা সেতু থেকে শুরু করে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় থেমে থেমে গাড়ি চলচ্ছে, যা যাত্রীদের মারাত্মক ভোগান্তিতে ফেলেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এলেঙ্গা বাস স্ট্যান্ড, রাবনা ও আশেকপুর বাইপাস এলাকায় গিয়ে দেখা যায়, যাত্রীদের দুর্ভোগ চরমে। বাসের অভাবে অনেকেই প্রাইভেটকার বা মোটরসাইকেল ভাড়া করছেন। আবার কেউ কেউ নিরাপত্তার তোয়াক্কা না করে খোলা ট্রাক ও পিকআপে করে ঝুঁকি নিয়েই বাড়ির পথে রওনা হচ্ছেন। অতিরিক্ত ভাড়ার কারণে অনেকে বাধ্য হয়েই এসব ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানিয়েছেন, রাত থেকে ভোর পর্যন্ত অত্যধিক যানবাহনের চাপ ও কিছু গাড়ি বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা