কুমিল্লায় কৃষিমন্ত্রী: কয়েক মাসের খাদ্য চাহিদা মিটবে, আসছে ফসলের বীমা
খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ আগামী কয়েক মাসের চাহিদা পূরণে সক্ষম। ফলে কোনো নাগরিককেই খাদ্য সংকটে পড়তে হবে না। বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের আর্থিক ক্ষতি যাতে না হয়, সেজন্য শিগগিরই ফসল বীমা চালু করা হবে। বন্যা বা অন্য কোনো বিপদে ফসল নষ্ট হলে বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে। এ সময় তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা কার্যকর করা হয়েছে। কৃষকদের জন্য সরকার প্রণোদনা ও ঋণ সুবিধা সহজ করেছে।
জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর আগে ওই ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি

আরও পড়ুন

কুমিল্লায় কৃষিমন্ত্রী: কয়েক মাসের খাদ্য চাহিদা মিটবে, আসছে ফসলের বীমা
খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ আগামী কয়েক মাসের চাহিদা পূরণে সক্ষম। ফলে কোনো নাগরিককেই খাদ্য সংকটে পড়তে হবে না। বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের আর্থিক ক্ষতি যাতে না হয়, সেজন্য শিগগিরই ফসল বীমা চালু করা হবে। বন্যা বা অন্য কোনো বিপদে ফসল নষ্ট হলে বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে। এ সময় তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা কার্যকর করা হয়েছে। কৃষকদের জন্য সরকার প্রণোদনা ও ঋণ সুবিধা সহজ করেছে।
জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর আগে ওই ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…