জ্বালানি সংকটে লঞ্চ চলাচলে অনিশ্চয়তা, ঈদযাত্রায় বিপর্যয়ের আশঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৬:০৭ এএম
জ্বালানি সংকটে লঞ্চ চলাচলে অনিশ্চয়তা, ঈদযাত্রায় বিপর্যয়ের আশঙ্কা

ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষের স্বস্তিদায়ক যাত্রা থমকে যেতে পারে জ্বালানি তেলের সংকটে। লঞ্চ ও জাহাজ মালিকরা জানিয়েছেন, চাহিদার তুলনায় প্রায় ৬০ শতাংশ কম তেল সরবরাহের কারণে বুধবার (১৯ মার্চ) সকাল থেকে সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নৌপথে যাত্রী পরিবহন ব্যহত হলে ঈদের আগে বড় ধরনের ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বাংলাদেশ রিভার ফুয়েল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি জিএম সরোয়ার সাংবাদিকদের বলেন, সরকার রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে ডিপোগুলোতে পর্যাপ্ত তেল মিলছে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বুধবার সকাল পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হলে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসাথে এই সংকট সমাধানে মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলোর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সহসভাপতি কামাল হোসেন জানান, নির্ধারিত সময়ে তেল না পেলে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হতে পারে। সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার রাত পর্যন্ত ঢাকা নদী বন্দর থেকে প্রায় ৬০ থেকে ৬৫টি যাত্রীবাহী জাহাজ ছেড়ে গেছে। তবে এখনো পর্যন্ত যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় অনেকেই স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...