ঈদে আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে মন্ত্রীদের বিশেষ নির্দেশ
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে ঈদের সময় বাজার ব্যবস্থাপনা ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সাত দিনের এই ছুটিতে সামাজিক অস্থিরতা রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের অগ্রাধিকারমূলক কাজ হিসেবে এসব মামলার বিচার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের সংশোধনী এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি দ্রুত খতিয়ে দেখার জন্য কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ঈদে আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে মন্ত্রীদের বিশেষ নির্দেশ
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে ঈদের সময় বাজার ব্যবস্থাপনা ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সাত দিনের এই ছুটিতে সামাজিক অস্থিরতা রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের অগ্রাধিকারমূলক কাজ হিসেবে এসব মামলার বিচার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের সংশোধনী এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি দ্রুত খতিয়ে দেখার জন্য কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…