বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের সফর: তরুণদের কর্মসংস্থানে জোর সহযোগিতার অঙ্গীকার
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট গতকাল মঙ্গলবার তার তিন দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন। সফরকালে তিনি দেশের শীর্ষ অর্থনীতিবিদ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। এসময় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের ব্যবধান কমাতে বিশ্বব্যাংক গ্রুপের সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জোহানেস জুট উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গত এক দশকে দেশের শ্রমবাজারে ১ কোটি ৪০ লাখ তরুণ প্রবেশ করলেও মাত্র ৮৭ লাখের কর্মসংস্থান হয়েছে। কর্মক্ষম তরুণদের প্রায় অর্ধেক এবং বিশেষ করে তরুণীরা কর্মসংস্থানের বাইরে রয়ে গেছে। এই পরিস্থিতিতে তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারের অগ্রাধিকারমূলক পদক্ষেপে সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি। বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার মোকাবিলায় সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংকের অন্যতম উন্নয়ন সহযোগী এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৪৬ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করেছে। ভবিষ্যতে প্রবৃদ্ধিকে স্থানীয় কর্মসংস্থানে রূপান্তর করতে ভৌত ও মানবসম্পদ অবকাঠামোয় আরও বেশি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে তারা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের সফর: তরুণদের কর্মসংস্থানে জোর সহযোগিতার অঙ্গীকার
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট গতকাল মঙ্গলবার তার তিন দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন। সফরকালে তিনি দেশের শীর্ষ অর্থনীতিবিদ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। এসময় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের ব্যবধান কমাতে বিশ্বব্যাংক গ্রুপের সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জোহানেস জুট উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গত এক দশকে দেশের শ্রমবাজারে ১ কোটি ৪০ লাখ তরুণ প্রবেশ করলেও মাত্র ৮৭ লাখের কর্মসংস্থান হয়েছে। কর্মক্ষম তরুণদের প্রায় অর্ধেক এবং বিশেষ করে তরুণীরা কর্মসংস্থানের বাইরে রয়ে গেছে। এই পরিস্থিতিতে তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারের অগ্রাধিকারমূলক পদক্ষেপে সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি। বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার মোকাবিলায় সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংকের অন্যতম উন্নয়ন সহযোগী এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৪৬ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করেছে। ভবিষ্যতে প্রবৃদ্ধিকে স্থানীয় কর্মসংস্থানে রূপান্তর করতে ভৌত ও মানবসম্পদ অবকাঠামোয় আরও বেশি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে তারা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…