অঘোষিত সফরে মেঘনা ডিপো, জ্বালানি খাতে স্বচ্ছতার নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৬ ৪:৩৫ পিএম
অঘোষিত সফরে মেঘনা ডিপো, জ্বালানি খাতে স্বচ্ছতার নির্দেশ প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম ডিপো পরিদর্শনে যান। আদমজী এসও এলাকায় অবস্থিত এই ডিপোতে বেলা সাড়ে ১১টায় পৌঁছে তিনি সেখানকার কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মরতদের সাথে কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় জনগণ কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন। তিনি ওই খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জ্বালানি পাচার রোধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। তিনি সতর্ক করে দেন যে, অবৈধ পথে জ্বালানি বিক্রির সাথে জড়িত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...