ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে সাত দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে আগামী সাত দিন দেশের সকল মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর আগে গত ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেও একই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
বিআরটিএ-এর জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চলাচল করতে পারবে না। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, ওষুধ, সার, জ্বালানি এবং তৈরি পোশাক বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়া সড়কে যানজট এড়াতে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীসাধারণের নিরাপদ ও ঝামেলাহীন যাতায়াত নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কঠোর পরিস্থিতি মনিটরিং করবে। কোনো ধরনের সমস্যা বা প্রয়োজনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ অথবা মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে সাত দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে আগামী সাত দিন দেশের সকল মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর আগে গত ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেও একই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
বিআরটিএ-এর জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চলাচল করতে পারবে না। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, ওষুধ, সার, জ্বালানি এবং তৈরি পোশাক বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়া সড়কে যানজট এড়াতে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীসাধারণের নিরাপদ ও ঝামেলাহীন যাতায়াত নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কঠোর পরিস্থিতি মনিটরিং করবে। কোনো ধরনের সমস্যা বা প্রয়োজনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ অথবা মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…