গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪, চলতি বছরের মোট শনাক্ত ১৬৬৮
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নয়জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় চারজন, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাইরের এলাকায় দুইজন করে এবং সিলেট বিভাগের বাইরের এলাকায় একজন রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৬৬৮ জন। এর মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬০১ জন। গত ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছিলেন, যাদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪, চলতি বছরের মোট শনাক্ত ১৬৬৮
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নয়জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় চারজন, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাইরের এলাকায় দুইজন করে এবং সিলেট বিভাগের বাইরের এলাকায় একজন রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৬৬৮ জন। এর মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬০১ জন। গত ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছিলেন, যাদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…