স্কুল ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী ২০২৭ সাল থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে চলমান লটারি পদ্ধতি বাতিল করা হবে। এর পরিবর্তে লিখিত পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের বাছাই করা হবে।
সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করে বলেছেন, বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত থাকবে। এর আগে সরকার স্কুলে ভর্তি প্রক্রিয়া সহজ করতে লটারি পদ্ধতি চালু করলেও শিক্ষার মান নিশ্চিত করতে আবারও পরীক্ষাভিত্তিক ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি নীতির পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে নিয়োগের বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানান শিক্ষামন্ত্রী। এসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা