ঈদে মহাসড়কে ৭ দিন ভারী যান চলাচল বন্ধ, জারি হলো নির্দেশনা

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ১:০৪ পিএম
ঈদে মহাসড়কে ৭ দিন ভারী যান চলাচল বন্ধ, জারি হলো নির্দেশনা

ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি নির্দেশনা জারি করেছে। আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সারাদেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের আগের তিন দিন এবং পরবর্তী তিন দিন এই নিয়ম কার্যকর থাকবে।

তবে জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে কোনো বাধা না থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওষুধ, খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, সার, গার্মেন্টস সামগ্রী এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়াও সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং করা যাবে না, যাতে যানজট সৃষ্টি না হয়।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো প্রয়োজনে সহায়তার জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের পক্ষ থেকে হটলাইন নম্বর চালু করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬১০৭ নম্বরে অথবা ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...