ঈদের দিন কারাবন্দিদের পাতে থাকছে গরুর মাংস-মুরগির রোস্ট
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে দেশের সকল কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা অধিদপ্তর। এবারো ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝে ছড়িয়ে দিতে তিন ওয়াক্ত উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
নির্ধারিত খাবার তালিকা অনুযায়ী, সকালের নাস্তায় থাকছে সেমাই বা পায়েস এবং মুড়ি। আর দুপুরের মেনুতে সাদা ভাতের সাথে পরিবেশন করা হবে গরুর মাংস, মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ। এছাড়া ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে অমুসলিম বন্দিদের জন্য বিশেষভাবে খাসির মাংস রাখা হয়েছে। খাবারের শেষে তাদের পান-সুপারিও সরবরাহ করা হবে।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, প্রতিবারের মতো এবারও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারাদেশের প্রতিটি কারাগারে এই বিশেষ খাবার বিতরণ করা হবে যাতে কোনো বন্দি উৎসবের আমেজ থেকে বঞ্চিত না হয়।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…