ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু, বিরোধী বেঞ্চে শীর্ষ নেতারা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এবার স্পিকারের বামপাশের বিরোধীদলীয় বেঞ্চের প্রথম সারিতে দেখা গেছে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের।
স্পিকারের বামপাশের বেঞ্চে সবার আগে বসেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার পাশে উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখা গেছে। এছাড়া প্রথম সারিতে ছিলেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান, সাইফুল আলম খান মিলন, শাহজাহান চৌধুরী, আখতার হোসেন, নুরুল ইসলাম বুলবুল এবং গাজী নজরুল ইসলাম।
প্রথম দিনেই সংসদে কার্য-উপদেষ্টা কমিটিসহ মোট পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ কমিটিগুলো গঠনের ঘোষণা দেন। অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এই অধ্যাদেশগুলো যাচাইয়ের জন্য জয়নাল আবদিনকে সভাপতি করে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

আরও পড়ুন

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু, বিরোধী বেঞ্চে শীর্ষ নেতারা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এবার স্পিকারের বামপাশের বিরোধীদলীয় বেঞ্চের প্রথম সারিতে দেখা গেছে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের।
স্পিকারের বামপাশের বেঞ্চে সবার আগে বসেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার পাশে উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখা গেছে। এছাড়া প্রথম সারিতে ছিলেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান, সাইফুল আলম খান মিলন, শাহজাহান চৌধুরী, আখতার হোসেন, নুরুল ইসলাম বুলবুল এবং গাজী নজরুল ইসলাম।
প্রথম দিনেই সংসদে কার্য-উপদেষ্টা কমিটিসহ মোট পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ কমিটিগুলো গঠনের ঘোষণা দেন। অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এই অধ্যাদেশগুলো যাচাইয়ের জন্য জয়নাল আবদিনকে সভাপতি করে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…