হায়ার রোডের বাসা ছাড়ার আবেগে আসিফ নজরুল, লিখলেন আকুল স্মৃতিচারণ

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২:৫৯ এএম
হায়ার রোডের বাসা ছাড়ার আবেগে আসিফ নজরুল, লিখলেন আকুল স্মৃতিচারণ

নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় রাজধানীর হায়ার রোডের সরকারি বাসা ছাড়তে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে। বৃহস্পতিবার এক আবেগঘন ফেসবুক পোস্টে বাসা পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি।

আসিফ নজরুল লিখেছেন, শুরুতে বাসাটিতে ওঠার সময় সন্তানদের মন খারাপ ছিল। ফুলার রোডের বন্ধুদের ছেড়ে এই বিশাল বাড়িতে আসায় তারা বিচ্ছিন্ন বোধ করত। তবে এখন বাসা ছাড়ার সময় এসে বাসাটির প্রতি গভীর মায়া তৈরি হয়েছে তাদের মনে।

এই সাবেক উপদেষ্টা তার পোস্টে উল্লেখ করেন, দু-একদিনের মধ্যেই তারা হায়ার রোড ত্যাগ করবেন। বাসাটির ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর প্রশস্ত আকাশের জন্য তার মন ভরে গেছে। তিনি আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...