যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার যেন স্থবির না হয়: সরকারের প্রতি আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪০ এএম
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার যেন স্থবির না হয়: সরকারের প্রতি আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে সরকারকে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে নিজের সাক্ষ্য ও বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বিচার প্রক্রিয়া গতিশীল রাখতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। একইসাথে যতগুলো রায় ইতিমধ্যে জারি করা হয়েছে, সেগুলো যাতে দ্রুত কার্যকর করা হয়, সেদিকেও সরকারের সর্বোচ্চ নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি যে আচরণ করেছে, তা থেকে সংস্কার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আখতার হোসেন মন্তব্য করেন, জনচাপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে বিএনপি। তাদের বুদ্ধিজীবী ও ছাত্রসংগঠনগুলো ‘না’ ভোটের প্রচার চালালেও শেষ পর্যন্ত গণমোহনের কাছে নতি স্বীকার করতে হয়েছে তাদের। তিনি আশা প্রকাশ করেন বলেন, বৃহৎ জনগোষ্ঠীর চাপে তাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বাধ্য হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...