অটো পাস ও নকল রোধে জিরো টলারেন্স, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৪ পিএম
অটো পাস ও নকল রোধে জিরো টলারেন্স, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

পরীক্ষা বর্জন কিংবা অটো পাসের মতো ঘটনা আর যাতে না ঘটে, সে বিষয়ে সরকার কোনো আপস করবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি স্পষ্ট জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

আসন্ন এসএসসি পরীক্ষা ও শিক্ষাক্রম নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি। মন্ত্রী বলেন, প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ইতিমধ্যেই সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বর্তমান শিক্ষাক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের জন্য এনসিটিবির বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষকদের প্রশাসনিক পদে বসানো নিয়ে ২০০১ সালের অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. মিলন বলেন, শিক্ষকতা ও প্রশাসনিক কাজ আলাদা। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, দাবি-দাওয়ার নামে রাজপথ দখল নয়, বরং তারা যেন শ্রেণিকক্ষে মনোযোগ দেন। তবে তাদের যৌক্তিক দাবি আমলে নেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। নিজের অতীতের ভুলের কথা স্বীকার না করে তিনি দৃঢ়তার সাথে জানান, অতীতে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি এবং শিক্ষা মন্ত্রণালয়কে অন্য যেকোনো মন্ত্রণালয় থেকে আলাদা হিসেবে দেখতে চান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...