নেত্রকোনা-১ (সদর-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল নতুন মন্ত্রিসভার অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হন তিনি। ওই নির্বাচনে তিনি ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পান, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭০ হাজার ৮৫৫ ভোট বেশি। রাজনৈতিক পরিবার থেকে আসা কায়সার কামালের বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর লন্ডন গিয়ে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি নেন তিনি। ১৯৮৮ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে যাত্রা শুরু করে ২০১৬ সাল থেকে তিনি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী দলের শীর্ষ নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিভিন্ন মামলা পরিচালনা করেছেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা