তেহরানে ফের আকাশ কাঁপালো ইসরাইল, চলছে নতুন দফা হামলা

ইরানের রাজধানী তেহরানে ফের ব্যাপক বিমান হামলা চালালো ইসরায়েল। স্থানীয় সময় গভীর রাতে এই নতুন দফা হামলা শুরু হলে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানি সরকারের সামরিক অবকাঠামো ধ্বংস করতেই এই অভিযান পরিচালনা করছে।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, তারা তেহরানজুড়ে ছড়িয়ে থাকা ইরানি শাসনের সামরিক লক্ষ্যবস্তুতে অতিরিক্ত এক দফা হামলা শুরু করেছে। যদিও এই মুহূর্তে হামলার নির্দিষ্ট কোনো স্থানের নাম প্রকাশ করা হয়নি, তবে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদকরা রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।
এর আগে ইসরায়েলি বাহিনী পূর্ব তেহরানের একটি কমপাউন্ডে ‘বিস্তৃত হামলা’ সম্পন্ন হওয়ার কথা জানিয়েছিল। তাদের দাবি, ওই স্থানে ইরানের কমান্ড সেন্টার ও নিরাপত্তা সদস্যরা অবস্থান করছিল। টানা দ্বিতীয় দফা এই হামলার পর পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

তেহরানে ফের আকাশ কাঁপালো ইসরাইল, চলছে নতুন দফা হামলা

ইরানের রাজধানী তেহরানে ফের ব্যাপক বিমান হামলা চালালো ইসরায়েল। স্থানীয় সময় গভীর রাতে এই নতুন দফা হামলা শুরু হলে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানি সরকারের সামরিক অবকাঠামো ধ্বংস করতেই এই অভিযান পরিচালনা করছে।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, তারা তেহরানজুড়ে ছড়িয়ে থাকা ইরানি শাসনের সামরিক লক্ষ্যবস্তুতে অতিরিক্ত এক দফা হামলা শুরু করেছে। যদিও এই মুহূর্তে হামলার নির্দিষ্ট কোনো স্থানের নাম প্রকাশ করা হয়নি, তবে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদকরা রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।
এর আগে ইসরায়েলি বাহিনী পূর্ব তেহরানের একটি কমপাউন্ডে ‘বিস্তৃত হামলা’ সম্পন্ন হওয়ার কথা জানিয়েছিল। তাদের দাবি, ওই স্থানে ইরানের কমান্ড সেন্টার ও নিরাপত্তা সদস্যরা অবস্থান করছিল। টানা দ্বিতীয় দফা এই হামলার পর পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…