সাইপ্রাস বেসে ড্রোন হামলা: ইরানের সম্পৃক্ততা উড়াল যুক্তরাজ্য

সাইপ্রাসে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স বেইজ আখ্রোতিরিতে সোমবারের ড্রোন হামলার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে যুক্তরাজ্য। বুধবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, যদিও আক্রমণকারী ড্রোনটি দেখতে ইরানি শাহেদ ড্রোনের মতো ছিল, তবে এটি ইরান থেকে ছোড়া হয়নি।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমানগুলো অভিযান চালিয়েছে এবং নিজেদের ও মিত্রদের ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। এর অংশ হিসেবে খুব দ্রুত সাইপ্রাসে মার্টলেট ক্ষেপণাস্ত্রে সজ্জিত রয়্যাল নেভির ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার মোতায়েন করা হবে।
সোমবার মধ্যরাতে আখ্রোতিরি বেসে যে ড্রোনটি আঘাত হানে তা পর্যবেক্ষণ করে ব্রিটিশ কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তবে কোন দেশ বা গোষ্ঠীর পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে কোনো প্রত্যক্ষ তথ্য তারা এখনো প্রকাশ করেনি। বর্তমানে ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

সাইপ্রাস বেসে ড্রোন হামলা: ইরানের সম্পৃক্ততা উড়াল যুক্তরাজ্য

সাইপ্রাসে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স বেইজ আখ্রোতিরিতে সোমবারের ড্রোন হামলার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে যুক্তরাজ্য। বুধবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, যদিও আক্রমণকারী ড্রোনটি দেখতে ইরানি শাহেদ ড্রোনের মতো ছিল, তবে এটি ইরান থেকে ছোড়া হয়নি।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমানগুলো অভিযান চালিয়েছে এবং নিজেদের ও মিত্রদের ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। এর অংশ হিসেবে খুব দ্রুত সাইপ্রাসে মার্টলেট ক্ষেপণাস্ত্রে সজ্জিত রয়্যাল নেভির ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার মোতায়েন করা হবে।
সোমবার মধ্যরাতে আখ্রোতিরি বেসে যে ড্রোনটি আঘাত হানে তা পর্যবেক্ষণ করে ব্রিটিশ কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তবে কোন দেশ বা গোষ্ঠীর পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে কোনো প্রত্যক্ষ তথ্য তারা এখনো প্রকাশ করেনি। বর্তমানে ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…