ইসরাইলের আইএআই সদরদপ্তরে ড্রোন হামলা হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের অন্যতম প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) প্রধান কার্যালয়ে ড্রোন হামলার দায় স্বীকার করেছে। গত বুধবার দিবাগত গভীর রাতে এই হামলা চালানো হয়। একই সময়ে ইসরাইলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা।
হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বিভিন্ন শহর ও জনবসতিতে ইসরাইলি আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মধ্য ইসরাইলের আইএআই সদরদপ্তরকে লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়। এর কিছুক্ষণ পরেই উত্তর ইসরাইলের একটি ড্রোন কন্ট্রোল বেসে নির্ভুল নির্দেশিত মিসাইল নিক্ষেপ করা হয় বলে দাবি করা হয়েছে।
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা আইএআই দেশটির একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যা যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, স্যাটেলাইট এবং মহাকাশ গবেষণার কাজে নিয়োজিত। তবে এই হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইসরাইলের আইএআই সদরদপ্তরে ড্রোন হামলা হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের অন্যতম প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) প্রধান কার্যালয়ে ড্রোন হামলার দায় স্বীকার করেছে। গত বুধবার দিবাগত গভীর রাতে এই হামলা চালানো হয়। একই সময়ে ইসরাইলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা।
হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বিভিন্ন শহর ও জনবসতিতে ইসরাইলি আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মধ্য ইসরাইলের আইএআই সদরদপ্তরকে লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়। এর কিছুক্ষণ পরেই উত্তর ইসরাইলের একটি ড্রোন কন্ট্রোল বেসে নির্ভুল নির্দেশিত মিসাইল নিক্ষেপ করা হয় বলে দাবি করা হয়েছে।
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা আইএআই দেশটির একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যা যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, স্যাটেলাইট এবং মহাকাশ গবেষণার কাজে নিয়োজিত। তবে এই হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…