যুক্তরাষ্ট্র-ইসরাইলের পক্ষ নিলেই শত্রু: ইরানের জনগণকে কঠোর সতর্কবার্তা
যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের পক্ষে কোনো রকম সমর্থন প্রদান বা কথা বলা থেকে বিরত থাকতে দেশটির নাগরিকদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইনী মোহসেনী এজেই। তিনি জানিয়েছেন, চলমান উত্তেজনার মধ্যে কেউ যদি ওই দুই দেশের স্বার্থে কোনো কাজ করেন বা বক্তব্য দেন, তবে তাকেও ইরানের শত্রু হিসেবে গণ্য করা হবে এবং যুদ্ধকালীন আইনে বিচার করা হবে।
বুধবার (৪ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই সতর্কতা দেন তিনি। গোলাম হোসেইনী মোহসেনী এজেই বলেন, যারা আমেরিকা ও ইসরায়েলি শাসকদের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখবে, তাদের বিরুদ্ধে বিপ্লবী এবং ইসলামি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে তিনি দাঙ্গা সংক্রান্ত মামলাগুলোর বিচার কাজে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অপরদিকে, আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জনগণকে বর্তমান সরকার উৎখাতের আহ্বান জানিয়ে বলেছেন, এটিই হতে পারে নেতৃত্ব পরিবর্তনের সেরা সুযোগ। এর আগে দেশটিতে সংঘটিত বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হওয়ার খবর প্রকাশ করেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Ενδιαφέροντα παιχνίδια και https://gangstasino-casino-39.web.app για κάθε παίκτη και περιστασιακό χρήστη

Faszinierende Gewinnchancen für Spieler mit https://nvvcasino-8.onrender.com und modernster Technologie
আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইসরাইলের পক্ষ নিলেই শত্রু: ইরানের জনগণকে কঠোর সতর্কবার্তা
যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের পক্ষে কোনো রকম সমর্থন প্রদান বা কথা বলা থেকে বিরত থাকতে দেশটির নাগরিকদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইনী মোহসেনী এজেই। তিনি জানিয়েছেন, চলমান উত্তেজনার মধ্যে কেউ যদি ওই দুই দেশের স্বার্থে কোনো কাজ করেন বা বক্তব্য দেন, তবে তাকেও ইরানের শত্রু হিসেবে গণ্য করা হবে এবং যুদ্ধকালীন আইনে বিচার করা হবে।
বুধবার (৪ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই সতর্কতা দেন তিনি। গোলাম হোসেইনী মোহসেনী এজেই বলেন, যারা আমেরিকা ও ইসরায়েলি শাসকদের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখবে, তাদের বিরুদ্ধে বিপ্লবী এবং ইসলামি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে তিনি দাঙ্গা সংক্রান্ত মামলাগুলোর বিচার কাজে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অপরদিকে, আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জনগণকে বর্তমান সরকার উৎখাতের আহ্বান জানিয়ে বলেছেন, এটিই হতে পারে নেতৃত্ব পরিবর্তনের সেরা সুযোগ। এর আগে দেশটিতে সংঘটিত বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হওয়ার খবর প্রকাশ করেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…