শ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ ডুবি, উদ্ধার অভিযান জোরদার

প্রাইম বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬ ৭:০৭ পিএম
শ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ ডুবি, উদ্ধার অভিযান জোরদার

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ ডুবে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জাহাজে থাকা ১৮০ জন নাবিকের মধ্যে প্রাথমিকভাবে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে গ্যালে বন্দরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি নাবিকদের সন্ধানে তৎপরতা অব্যাহত রেখেছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ সংসদে জানান, ভোরবেলা ওই জাহাজ থেকে বিপদ সংকেত পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। নৌবাহিনীর দুটি জাহাজ এবং বিমান বাহিনীর একটি বিমান ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা এখনও বাকি ক্রুদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন, তবে তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জাহাজটি ডুবে যাওয়ার পেছনে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিরোধী দলীয় একজন সংসদ সদস্য সংসদে সন্দেহ প্রকাশ করে জানতে চেয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার অংশ হিসেবে এই ঘটনা ঘটেছে কি না। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট জবাব দেওয়া হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...