হরমুজে ইরানের নিষেধাজ্ঞা, তেলের দাম ও জাহাজ ভাড়ায় রেকর্ড বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পথে কোনো জাহাজ চলাচল করলেই তা আক্রমণের শিকার হবে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক বাণিজ্যে গভীর আশঙ্কা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য সুপারট্যাংকারগুলোর ভাড়া এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, দুই মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল বহনক্ষম এই জাহাজগুলোর ভাড়া চার লাখ ডলার অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের হুমকির পর এই ভাড়া আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ করা হয়, যা সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মতো উৎপাদকদের জন্য অপরিহার্য। বিশ্লেষকদের মতে, এই পথ অবরুদ্ধ থাকলে জ্বালানি বাজারে বড়সড় অস্থিরতা দেখা দেবে। ইতোমধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৩ ডলারে দাঁড়িয়েছে এবং গোল্ডম্যান স্যাকস সতর্ক করেছে যে, অবরোধ দীর্ঘস্থায়ী হলে এই দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

হরমুজে ইরানের নিষেধাজ্ঞা, তেলের দাম ও জাহাজ ভাড়ায় রেকর্ড বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পথে কোনো জাহাজ চলাচল করলেই তা আক্রমণের শিকার হবে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক বাণিজ্যে গভীর আশঙ্কা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য সুপারট্যাংকারগুলোর ভাড়া এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, দুই মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল বহনক্ষম এই জাহাজগুলোর ভাড়া চার লাখ ডলার অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের হুমকির পর এই ভাড়া আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ করা হয়, যা সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মতো উৎপাদকদের জন্য অপরিহার্য। বিশ্লেষকদের মতে, এই পথ অবরুদ্ধ থাকলে জ্বালানি বাজারে বড়সড় অস্থিরতা দেখা দেবে। ইতোমধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৩ ডলারে দাঁড়িয়েছে এবং গোল্ডম্যান স্যাকস সতর্ক করেছে যে, অবরোধ দীর্ঘস্থায়ী হলে এই দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…