মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেল পরিবহন খরচ রেকর্ড ডলার ছুঁইছে

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১০:২৪ এএম
মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেল পরিবহন খরচ রেকর্ড ডলার ছুঁইছে

মধ্যপ্রাচ্য থেকে চীনে অপরিশোধিত তেল পরিবহনের খরচ এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের বরাত দিয়ে জানা গেছে, সুপারট্যাঙ্কারগুলোর ভাড়া এক লাফে বেড়ে চার লাখ ডলারের ঘর ছাড়িয়ে গেছে। মাত্র এক সপ্তাহ আগেও এই খরচ বর্তমানের অর্ধেকেরও কম ছিল।

শিপিং খাতে সংকট তৈরির মূল কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চরম উত্তেজনা। আমেরিকার হুঁশিয়ারির পর থেকে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করছে। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি সরবরাহের পথ, যেখান দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।

নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে সবচেয়ে বড় তেলবাহী জাহাজগুলোকে এখন রেকর্ড পরিমাণ ভাড়া গুনতে হচ্ছে। এসব জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল পর্যন্ত তেল বহন করা সম্ভব। পরিবহন খরচের এই ঊর্ধ্বগতি বৈশ্বিক তেল বাজারে নতুন করে চাপ সৃষ্টি করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...