মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল পরিবহন খরচ রেকর্ড বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল আনা-নেওয়ার জন্য সুপারট্যাংকারের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ডলারের ওপরে, যা লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্যমতে সর্বকালের সর্বোচ্চ।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, এই পথে কোনো জাহাজ চলাচল করলে তা আক্রমণের শিকার হবে। এর ফলে দুই মিলিয়ন ব্যারেল পর্যন্ত ধারণক্ষমতার বৃহত্তম তেল ট্যাংকারগুলোর ভাড়া গত সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহের জন্য এই প্রণালী অপরিহার্য, যেখান দিয়ে সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তেল রপ্তানি করে থাকে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৩ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড়সড় অস্থিরতা দেখা দেবে এবং গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা