সৌদি আরামকোতে ড্রোন হামলা, ইসরাইলের ‘ফলস ফ্ল্যাগ’ অভিযোগ তেহরানের

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১০:১২ এএম
সৌদি আরামকোতে ড্রোন হামলা, ইসরাইলের ‘ফলস ফ্ল্যাগ’ অভিযোগ তেহরানের

সৌদি আরবের রিয়াদে অবস্থিত তেল জায়ান্ট আরামকোর রাস তানুরা শোধনাগারে সোমবার (২ মার্চ) এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য ইরানকে দায়ী করার পেছনে ইসরাইলের হাত রয়েছে বলে দাবি করেছেন ইরানের একটি ঘনিষ্ঠ সামরিক সূত্র। ওই সূত্রের ভাষ্যমতে, ইরানের বিরুদ্ধে আঞ্চলিকভাবে মতামত ও মনোযোগ বিভ্রান্ত করতেই তেল অবকাঠামোতে এই ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে হামলা চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই তেল শোধনাগারে হামলার ফলে সেখানকার একটি স্থাপনায় আগুন লাগে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। হামলার পর রাস তানুরা রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত এই শোধনাগারটি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সামরিক বিশ্লেষকদের মতে, ‘ফলস ফ্ল্যাগ’ কৌশল হলো এমন একটি গোপন অপারেশন, যার মাধ্যমে একটি দেশ অন্য শত্রুপক্ষের ওপর দোষ চাপিয়ে দেয়। এর মূল উদ্দেশ্য থাকে নিজেদের স্বার্থ রক্ষা করা অথবা যুদ্ধের জন্য জনমত তৈরি করা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...