ইরান যুদ্ধই মধ্যপ্রাচ্যে শান্তির চাবিকাঠি: ফক্স নিউজকে নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ, এমনই মত প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সংঘাত দীর্ঘমেয়াদী না হয়ে বরং অঞ্চলটিতে সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ইরান বিরোধী অবস্থান থেকে আরব বিশ্বের সাথে নতুন শান্তি চুক্তি সম্ভব হবে।
নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলে আব্রাহাম অ্যাকর্ডসের অধীনে চারটি আরব দেশের সাথে শান্তি চুক্তি করা হয়েছিল। এখন ইরানের বিরুদ্ধে একযোগে কাজ করার মাধ্যমে আরও অনেক দেশের সাথে সম্পর্ক স্থাপন সম্ভব হবে। তিনি এই যুদ্ধকে ‘অন্তহীন যুদ্ধ’ না বলে ‘শান্তির দ্বার’ হিসেবে অভিহিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথভাবে হামলা চালায়, যাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জের ধরে ইরান সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়ে আসছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরান যুদ্ধই মধ্যপ্রাচ্যে শান্তির চাবিকাঠি: ফক্স নিউজকে নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ, এমনই মত প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সংঘাত দীর্ঘমেয়াদী না হয়ে বরং অঞ্চলটিতে সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ইরান বিরোধী অবস্থান থেকে আরব বিশ্বের সাথে নতুন শান্তি চুক্তি সম্ভব হবে।
নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলে আব্রাহাম অ্যাকর্ডসের অধীনে চারটি আরব দেশের সাথে শান্তি চুক্তি করা হয়েছিল। এখন ইরানের বিরুদ্ধে একযোগে কাজ করার মাধ্যমে আরও অনেক দেশের সাথে সম্পর্ক স্থাপন সম্ভব হবে। তিনি এই যুদ্ধকে ‘অন্তহীন যুদ্ধ’ না বলে ‘শান্তির দ্বার’ হিসেবে অভিহিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথভাবে হামলা চালায়, যাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জের ধরে ইরান সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়ে আসছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…