ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না স্পেন

ইরানে সাম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্র স্পেনের মাটিতে অবস্থিত সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। তিনি জানান, জাতিসংঘের সনদ বা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাইরে কোনো কাজের জন্যই মাদ্রিদ ওয়াশিংটনকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না।
স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে সম্প্রতি ১৫টি মার্কিন সামরিক বিমান বের হয়ে যাওয়ার চিত্র ফ্লাইটরাডার ২৪-এর মানচিত্রে দেখা গেছে। এর মধ্যে অন্তত সাতটি যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলে জানা গেছে।
স্পেনের সম্প্রচার মাধ্যম টেলেসিনকোকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবারেস জানান, স্পেনের সার্বভৌমত্বের অধীনে পরিচালিত এসব ঘাঁটি যৌথভাবে ব্যবহার করা হলেও ইরান ইস্যুতে তারা কোনো হামলা বা অভিযানের অংশ হবে না। তিনি জোর দিয়ে বলেন, এ অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করা হচ্ছে না এবং ভবিষ্যতেও চুক্তির সীমা লঙ্ঘন করে এগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না স্পেন

ইরানে সাম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্র স্পেনের মাটিতে অবস্থিত সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। তিনি জানান, জাতিসংঘের সনদ বা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাইরে কোনো কাজের জন্যই মাদ্রিদ ওয়াশিংটনকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না।
স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে সম্প্রতি ১৫টি মার্কিন সামরিক বিমান বের হয়ে যাওয়ার চিত্র ফ্লাইটরাডার ২৪-এর মানচিত্রে দেখা গেছে। এর মধ্যে অন্তত সাতটি যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলে জানা গেছে।
স্পেনের সম্প্রচার মাধ্যম টেলেসিনকোকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবারেস জানান, স্পেনের সার্বভৌমত্বের অধীনে পরিচালিত এসব ঘাঁটি যৌথভাবে ব্যবহার করা হলেও ইরান ইস্যুতে তারা কোনো হামলা বা অভিযানের অংশ হবে না। তিনি জোর দিয়ে বলেন, এ অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করা হচ্ছে না এবং ভবিষ্যতেও চুক্তির সীমা লঙ্ঘন করে এগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…