প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (২ মার্চ) ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ইহুদি রাষ্ট্রটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই অভিযানের দায় স্বীকার করেছে। তাদের দাবি, ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরে অবস্থিত সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে তাদের ছোড়া মিসাইল আঘাত হেনেছে। এটিকে ইসরাইলের বিরুদ্ধে তাদের ১১তম দফা হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আইআরজিসি হামলার লক্ষ্যবস্তু হিসেবে একটি ভবনের ছবি প্রকাশ করেছে। তাদের ভাষ্যমতে, ওই ভবনে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক কোম্পানির অফিস রয়েছে, যার মধ্যে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটও অন্যতম। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা