ইরান ও লেবাননে মার্কিন-ইসরাইলি হামলা, নিহত শতাধিক

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১:১৩ এএম
ইরান ও লেবাননে মার্কিন-ইসরাইলি হামলা, নিহত শতাধিক

মধ্যপ্রাচ্যের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি লেবাননের ওপর আক্রমণ আরও তীব্র করেছে দখলদার ইসরাইল। এ পদক্ষেপকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৯ জন। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে এই অভিযান পরিচালনা করে তেল আবিব। অপরদিকে, পেন্টাগন জানায়, ‘এপিক ফিউরি’ অভিযানে তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর ট্রাম্প তেহরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

ইরানের সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মার্কিন হামলায় দেশটির অভ্যন্তরে ২০১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খামেনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানি এবং বিপ্লবী গার্ডের প্রধান মোহাম্মদ পাকপোর রয়েছেন। এদিকে, ইসরাইলের দিকে নিক্ষিপ্ত ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলআবিব ও বেইট শেমেশে কমপক্ষে ৯ জন মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...