মালয়েশিয়ায় মেয়াদোত্তীর্ণ পর্যটকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১০:৫৮ পিএম
মালয়েশিয়ায় মেয়াদোত্তীর্ণ পর্যটকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ

মালয়েশিয়ায় ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে অবস্থান করা বিদেশি পর্যটকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটির সরকার। গত সোমবার ২ মার্চ দেওয়ান নেগারা বা উচ্চকক্ষের অধিবেশনে পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতোক তিয়ং কিং সিং এই পদক্ষেপ গ্রহণের কথা জানান। পর্যটকদের প্রবেশ ও প্রস্থানের সংখ্যার মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, অনেক পর্যটক ভ্রমণ এজেন্সির মাধ্যমে না এসে স্বতন্ত্রভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেন, যা তদারকি করা কঠিন করে তোলে। তাই এই সমস্যা সমাধানে পর্যটন মন্ত্রণালয় (মোটাক) ইতিমধ্যে চীনসহ অন্যান্য দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করেছে। দূতাবাসগুলো এসব পর্যটকের তালিকা যাচাই করবে এবং অভিবাসন বিভাগ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। একইসাথে দায়ী ভ্রমণ এজেন্টদের শনাক্ত করতেও কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে স্বরাষ্ট্র উপমন্ত্রী দাতোক সেরি ড. সামছুল আনোয়ার নাসারা স্পষ্ট করে দিয়েছেন যে, সাবাহ ও সারাওয়াক রাজ্যের অভিবাসন বিষয়ক স্বায়ত্তশাসন অক্ষুণ্ণ থাকবে। মালয়েশিয়া চুক্তি ১৯৬৩ অনুযায়ী নতুন গঠিত মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একে-পিএস) ওই অঞ্চলের এই ক্ষমতায় হস্তক্ষেপ করবে না। এছাড়া উদ্যোক্তা ও সমবায় উন্নয়ন উপমন্ত্রী দাতোক মোহাম্মদ আল আমিন জানিয়েছেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রক্রিয়াকরণের সময় উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...