মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইউরোপীয় গ্যাস বাজারে বড় ধাক্কা লেগেছে। গত কয়েক দিনের টানা হামলার পর কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপে গ্যাসের দাম আকস্মিকভাবে বেড়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা চালানোর পর, পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবের মতো দেশগুলোতে একের পর এক হামলার ঘটনা ঘটেছে।
বিশেষ করে কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব পড়েছে। এর প্রভাবে ইউরোপে গ্যাসের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে, যা সাধারণ মানুষের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা