মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজেছে। ইরানের বিরুদ্ধে সরাসরি অভিযান চালাতে প্রস্তুত ইউরোপের তিন শক্তিশালী দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। রোববার (১ মার্চ) এই তিন দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের স্বার্থ রক্ষায় তেহরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক’ সামরিক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।
জানা গেছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। সৌদি আরব, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে প্যারিস, লন্ডন ও বার্লিন জানিয়েছে, ইরানের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তারা হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার উৎসস্থলেই ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা হবে।
ইরানের এই পাল্টা আক্রমণে ইরাক ও জর্ডানে অবস্থিত বহুজাতিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জার্মান সেনাবাহিনী জানিয়েছে, তাদের কোনো সেনা হতাহত হয়নি। অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ডস আরও বড় আকারের হামলার ঘোষণা দিয়েছে। তেল আবিব ও রিয়াদসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের বেইত শেম শহরে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলে তারা নিশ্চিত প্রতিশোধ নেবে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা