ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মজিদ ইবনে রেজা

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৬:০৮ পিএম
ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মজিদ ইবনে রেজা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিহত হওয়ার পর শূন্য হওয়া পদে জেনারেল মজিদ ইবনে রেজাকে নিয়োগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর হামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপ-পরিচালক মেহেদি তাবাতাবায়ে এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সরাসরি নির্দেশে রেভল্যুশনারি গার্ডের এই জেনারেলকে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে শনিবার সকালে সংঘটিত ওই হামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হওয়ার পর দেশটির সামরিক বাহিনী ও প্রতিরক্ষা খাতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়। জেনারেল মজিদ ইবনে রেজার নিয়োগের মাধ্যমে এই শূন্যতা পূরণ এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...