মধ্যপ্রাচ্য সংঘাতে চার সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চরম উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এর প্রভাবে সোমবার (২ মার্চ) স্বর্ণের দাম বেড়ে গত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। স্পট গোল্ড বা বর্তমান বাজারে স্বর্ণের দাম ১.৩৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫ হাজার ৩৪৯ ডলার ৪৪ সেন্টে দাঁড়িয়েছে।
গত রোববার ইসরায়েল তেহরানে নতুন করে হামলা চালায় এবং এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে। এর আগে খামেনির মৃত্যুর খবরে ইতিমধ্যেই অস্থিরতা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ২.২১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৩৬২ ডলার ৬০ সেন্টে উন্নীত হয়েছে।
ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কাইল রড্ডা জানিয়েছেন, এই সংঘাতের ধরণ দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করতে পারে। তবে মার্কিন ডলার সূচক ০.২৭ শতাংশ বৃদ্ধি পাওয়ায় স্বর্ণ কিছুটা দামী হয়েছে, যা দাম বাড়ার গতি কমাচ্ছে। জেপি মরগান ও ব্যাংক অব আমেরিকা মনে করছে, সামনের দিনে এই দাম ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য সংঘাতে চার সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চরম উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এর প্রভাবে সোমবার (২ মার্চ) স্বর্ণের দাম বেড়ে গত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। স্পট গোল্ড বা বর্তমান বাজারে স্বর্ণের দাম ১.৩৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫ হাজার ৩৪৯ ডলার ৪৪ সেন্টে দাঁড়িয়েছে।
গত রোববার ইসরায়েল তেহরানে নতুন করে হামলা চালায় এবং এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে। এর আগে খামেনির মৃত্যুর খবরে ইতিমধ্যেই অস্থিরতা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ২.২১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৩৬২ ডলার ৬০ সেন্টে উন্নীত হয়েছে।
ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কাইল রড্ডা জানিয়েছেন, এই সংঘাতের ধরণ দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করতে পারে। তবে মার্কিন ডলার সূচক ০.২৭ শতাংশ বৃদ্ধি পাওয়ায় স্বর্ণ কিছুটা দামী হয়েছে, যা দাম বাড়ার গতি কমাচ্ছে। জেপি মরগান ও ব্যাংক অব আমেরিকা মনে করছে, সামনের দিনে এই দাম ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…